দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আমার বাবা নেই

0 30

Get real time updates directly on you device, subscribe now.

জানো, বাবা?
আজ আমি প্রথম কলেজে এসেছি।
আমার চোখ দু’টো
ছল ছল করছে।
বার বার ঝাপসা করে দিচ্ছে চারিদিক।
আমি সেই ঝাপসা চোখে
তোমাকে কিছু লেখার চেষ্টা করছি।
বাবা?
আমি এখনো মেনে নিতে পারিনা
তুমি নেই।
তুমি নেই ভাবলেই-
বুকের ভেতরটা কেঁপে উঠে বার বার
সমস্ত অন্ধকার
আমাকে আঁকড়ে ধরে।
আমার মাথার উপর ছায়াটা যেন
আচমকায় সরে যায়।
বাবা?
আমাকে এতোটা অসহায় করে
তুমি কেন চলে গেলে?
আজ
প্রথম কলেজে আসার আনন্দটা
কেন,আমার আনন্দ কেড়ে নিয়েছে
কেন বার বার মনে হচ্ছে-
কোন কষ্টের দাবানলে পুড়ে
আমি ছাই হয়ে যাচ্ছি।
বাবা?
তোমার শূণ্যতা
আমাকে কতটুকু কাঁদায়
তুমি কি জানো?
তুমি কি জানো-
আমি এখনো বলতে পারিনা
আমার বাবা নেই।
বাবা?
তোমার হাত ধরে স্কুলে যাওয়া
পরীক্ষার হল থেকে বের হয়ে
তোমাকে দেখতে না পেলে
কতো-
রাগ, অভিমান।
তোমার সাথে আড়িটাও ছিলো
প্রতিদিনের ব্যাপার।
আজ স-ব মিথ্যে
স-ব মিথ্যে।
পৃথিবী আমাকে জানিয়ে দিলো –
আমার কেউ নেই
আমি একা
আমি বড্ড একা।
বাবা?
তুমি কি শুনতে পাচ্ছ?
আমার কান্নার শব্দ?
তুমি কি দেখতে পাচ্ছ?
আমি ভালো নেই।
আমি একদম ভালো নেই,
ভালো নেই।

- Advertisement -

নীলিমা আক্তার নীলা, সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন
বান্দরবান জেলা শাখা এবং বিশেষ প্রতিনিধি সদর দপ্তর।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More