রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেড নামে একটি রপ্তানীমূখী পোশাক কারখানায় আবারো শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বরপা এলাকার কারখানার এ ঘটনা ঘটে । এসময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার সহকারী প্রোডাকশন ম্যানেজারকে সাইফুল ইসলামকে মারধর করে আহত করেন। এসময় শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ৪ ঘন্টা অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করেন। পোশাক কারখানাটিতে কোন শ্রমিকের ১ মাস অথবা কারো কারো ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ গত ৭ মে বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধের প্রতিশ্রæতি প্রদান করে। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকরা জানতে পারেন শ্রমিকদের বেতন এদিন পরিশোধ করবে না মালিকপক্ষ। পরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানায় সামনের ফটকে ভাংচুর চালায় ও ঢাকা-সিলেট মহাসড়কে কাপড় জ্বালিয়ে আন্দোলন করে। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে, গত ৫ মে সরকারি নির্দেশনা অনুযায়ী পোশাক কারখানাটি খোলার গত ৫ মে মালিকপক্ষ বিকাশের মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ দিয়ে বেতন পরিশোধ না করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানা থেকে বের যায় ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে প্রায় ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে মালিকপক্ষ ৭ মে শ্রমিকদের বেতন পরিশোধের প্রতিশ্রæতি দিলেও বেতন পরিশোধ করেনি।
শ্রমিকদের বিক্ষোভের খরব পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেডের মালিক আকবরের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি তার ব্যবহৃত ফোনটি রিসিভ করেননি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহমুদুল হাসান বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে রূপগঞ্জ থানা কাঁচপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বুুঝিয়ে শান্ত করে। মালিকপক্ষ বলেছে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই বিকাশের মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধ করে দেওয়া হবে।
