দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে করোনা আক্রান্ত রোগীকে

0 22

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

- Advertisement -

রূপগঞ্জে করোনা আক্রান্ত রোগীকে আইসোলেশনে থাকা অবস্থায় বাড়ি থেকে বের করে দিলো বাড়িওয়াল । পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাকে আবার বাসায় তুলে দেওয়া হয়। গতকাল বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। করোনা আক্রান্ত ওই রোগীর মামা সিরাজুল ইসলাম জানান, তাঁরা উপজেলার রূপসী বাগবাড়ি এলাকায় এক ব্যাক্তির বাড়িতে ভাড়া থাকেন।

গত দুদিন আগে তার ভাগিনার জ্বর অনুভব হয়। তাঁরা নিজ উদ্যোগে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা দিলে গতকাল মঙ্গলবার তাঁর ভাগিনার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাঁকে চিকিৎসা পরামর্শ দিয়ে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়। কিন্তু ওই বাড়ির মালিক নূর হোসেন ও এলাকার লোকজন বুধবার রাত ১১টার দিকে সিরাজুল ইসলাম ও তাঁর করোনা আক্রান্ত পরিবারকে বাড়ি থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করেন। যেতে না চাইলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আলম মামুন বলেন, করোনা আক্রান্ত রোগীর কোন উপসর্গ না থাকলে আমরা ওই রোগীকে বাড়িতে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিতে বলে থাকি। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বলেন, পরে রাতে বাড়িওয়ালা তাকে বের করে দিলে প্রশাসনের উদ্যোগে তাকে আবার পূনরায় গতরাতেই ওই করোনা আক্রান্ত রোগীকে বাসায় ফিরিয়ে নেওয়া হয়। আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিব।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More