দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে বিএনপির কর্মীসভা সভা পন্ড

0 132

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশি বাঁধায় উপজেলা বিএনপি উদ্যেগে আয়োজিত সভা পন্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। আজ (২৯ সেপ্টেম্বর) রোববার উপজেলার ভোলানাথপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নিলেও তা আলোর মুখ দেখেনী। রূপগঞ্জ থানা পুলিশের বাঁধায় সভাটি পন্ড হয়ে যায় বরৈ দাবি আয়োজকদের।

রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কর্মী সভা পুলিশের বাঁধায় পন্ড হয়েগেছে। তাদের দাবি শান্তিপূর্ণ সভার আয়োজন করেছিলেন। এতে পুলিশ বাঁধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কয়েকজন নেতা বলেন, আমরা এরাবিয়ান রেষ্টুরেন্টে কর্মী সভার আয়োজন করেছি ওই রেস্টুরেন্টের মালিক পক্ষের লোকজনদের নিষেধ করেছেন পুলিশ সভা না করতে।

- Advertisement -

এ বিষয়ে এরাবিয়ান রেষ্টুরেন্টে মালিক পক্ষের লোকজন কোন বক্তব্য দিতে নারাজ। রূপগঞ্জ থানা পুলিশ রোববার সকালে এরাবিয়ান রেষ্টুরেন্টে গিয়ে সভা করতে নিষেধ করেন। এতে করে রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ পুলিশি বাঁধার বিষয়টি বিএনপি নেতৃবৃন্দকে জানিয়ে দেন। এতে করে তাদের এ সভাটি পন্ড হয়ে যায়। গণতান্ত্রিক দেশে পুলিশ এ ভাবে একটি সভা পন্ড করতে পারেনা বলেও মন্তব্যে করেন অ্যাড. মাহাফুজুর রহমান হুমায়ুন ।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রফিকুল ইসলাম রফিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যপারে থানা পুলিশ কিছুই জানেননা।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. মাহাফুজুর রহমান হুমায়ুন জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে উপজেলা বিএনপির উদ্যেগে রোববার বিকেলে পুর্বাচল উপশহরের ভোলানাথপুর এলাকার এরাবিয়ান রেষ্টুরেন্টে একটি সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত থাকার কথা ছিলো, জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক অধ্যাপক মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার সাদাত সায়েম, মাহাবুবুর রহমান, বিএনপি নেতা বাশির উদ্দিন বাচ্চু, মজিবুর রহমান ভুইয়া, নাছির উদ্দিন ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. গোলজার হোসেন, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, অ্যাড. রেজাউল হক, অ্যাড. আমিরুল ইসলাম ইমন, আবু হোসেন ভুইয়া মাছুমসহ আরো অনেকে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More