দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আন্তঃজেলা মাদকব্যবসায়ী চক্রের দুই সদস্য গ্রেফতার

0 82

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বাসন এলাকা থেকে পিকআপ ও প্রায় ৯০০ বোতল ফেন্সিডিলসহ আন্তঃজেলা মাদকব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। আজ রবিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস রিলিজে এসব তথ্য জানায় র‌্যাব-১ ।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলো,চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর এলাকার প্রয়াত আবুল হোসেনের ছেলে আব্দুল খালেক (৩২) এবং সত্রাইজপুর হাউজ নগর এলাকার হামেদ আলীর ছেলে মনিরুল ইসলাম (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার(২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল বাসন এলাকার আউসি ফিলিং স্টেশনের সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে আন্ত:জেলা মাদক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের পিকআপের তেলের ড্রামের ভিতর হতে ৮৯৬ বোতল ফেনসিডিল,দুইটি মোবাইল ফোন, নগদ দেড় হাজার টাকা উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ ফেনসিডিল নিয়ে আসে এবং সেগুলো ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। জিজ্ঞাসাবাদে খালেক ও তার সহযোগী মনিরুল পিকআপ চালানোর পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More