দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে বিভিন্নস্থানে পৌছেযাচ্ছে ছাত্রদলের ঈদ উপহার

0 48

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় নেই। সাংগঠনিক অনেক নেতারাই নিজ নিজ এলাকায় সাধ্যমতো দলীয় ও সামাজিক কাজ করে যাচ্ছেন। খোঁজ নিয়ে ও সরেজমিন ঘুরে দেখা গেছে রূপগঞ্জ থানা ছাত্র দলের আহব্বায়ক আবু মাসুম উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বেশ কিছু বাড়িতে আবু মাসুম গাড়িতে করে তার লোকজন দিয়ে বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌছে দিচ্ছেন। গতকাল(২৩মে) ছিল ঈদ উপহার বিতরণের শেষ দিন।

- Advertisement -

থানা ছাত্রদল নেতা আজিম সরকার বলেন, আমরা যারা সাংগঠনিক নেতারা আছি তারা আলোচনার মাধ্যমে আমাদের কাজ করে থাকি। তারি ধারাবাহিকতায় ঈদ উপহার ও ত্রাণ বিতরণের ক্ষেত্রেও।

থানা ছাত্রদল নেতা সুলতান আহাম্মেদ বলেন, দেশের মানুষ আজ স্বাভাবিকভাবে কিছুই করতে পারছেন না। আমরা যারা ঢাকার আশপাশে আছি তারা সব ধরনের সুযোগ-সুবিদা ভালই পাচ্ছি। যারা ঢাকার থেকে দুরে তারা খোব কষ্টে আছেন। অঅমরা রূপগঞ্জ থানা ছাত্রদল আমাদের স্বাধ্যে মধ্যে চেষ্ট করে যাচ্ছি।


রূপগঞ্জ থানা ছাত্রদলের আহব্বায়ক আবু মাসুম “দৈনিক জাগো বাংলাদেশ“কে বলেন, সাধ্যের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে ঈদুল ফিতরের পর আবার অন্যান্য সবার জন্য ও কিছু করার চেষ্টা থাকবে। মাহে রমজানের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন ও মহামারি করোনাভাইরাস থেকে হেফাজত করুন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More