তোমার মনের পুকুরে আমি মাছ করলাম চাষ,
সহ্য হলনা তোমার তুমি ছেড়ে দিলা হাঁস।
পুকুরের পাশের ক্ষেতে চাষ করলাম আলু,
সেইখানেও ছিটিয়ে দিলে সারের বদলে বালু।
ক্ষেতের ধারে লাগালাম গাছ লাল কৃষ্ণচূড়া,
সেইখানেও পাহারায় রাখলা ৯০ বছরের বুড়া।
ভেবেছ তুমি আমাকে ছেড়ে অন্য কার সাথে,
মনের জমিতে ফসল ফলাবা ভালবাসার হাটে।
এই স্বপ্ন হবেনা পূরণ মিটবেনা মনের আশা,
আমি এ হব তোমার মনের একমাত্র চাষা।
ইচ্ছেমত করব চাষ কাস্তি লাঙ্গল দিয়ে,
বাধ্য হয়ে আমায় তখন করবে তুমি বিয়ে।
আমি হব বর আর তুমি হবে বঁধু,
দুজন মিলে চাষ করব ভালবাসার কদু।
অতিথি লেখক, কবি ও ব্যাংকার মোহন খান।
