নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
শাওন মিয়া (১৯) নামে এক কিশোর মারা গেছে। গত মঙ্গলবার মদপানে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার ভোরে তাদের মাতুয়াইল হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত শাওন গোলাকান্দাইল বাঘমোচড়া এলাকার দেজ্জাল মিয়ার ছেলে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঈদের পরের দিন মঙ্গলবার রাতে শাওন মিয়া ও ইমরান মিয়া নামে তার দুই বন্ধু গোলাকান্দাইল এলাকার চোলাই মদ কারবারী শাহিনের কাছ থেকে মদ কিনে তার ঘরে বসেই মদ পান করে।
স্থানীয় আরেক মাদক কারবারী নান্নু তাদের সঙ্গে সঙ্গ দেয় বলে জানা গেছে। মঙ্গলবার রাতে মদপানের পর থেকেই ঐ তিন কিশোর অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার ভোরে গুরুতর অবস্থায় তাদের মাতুয়াইল হাসপাতালে নিয়ে গেলে নেওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ দুই ইমরানকে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি আনা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ রকম একটা ঘটনা আছে। মাদকের বিরুদ্ধে পুলিশ সোচ্চার।
