দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে করোনা পরিক্ষার ফলাফল দেখতে পারলেন না বৃদ্ধা

0 43

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

জ্বর-শ্বাসকষ্ট ও করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ (২৯ মে) শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। ওই বৃদ্ধের বাড়ি উপজেলার কাঞ্চন এলাকায়। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ এর সত্যতা নিশ্চিত করেন।

ডাঃ ফয়সাল আহমেদ জানান, গত বুধবার বিকেলে জ্বর-শ্বাসকষ্ট ও করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে বৃহস্পতিবার সকালে তার নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। পরে শুক্রবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডাক্তর বলছেন, তার নমুনার প্রতিবেদন এখনো আসেনি। এতে নিহত ওই বৃদ্ধা জানতে পারলেন না করোনা পরিক্ষার ফলাফল।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More