দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

চার বছর পূর্তিতে জাহিদ হাসান জিন্নাহর শুভেচ্ছা

0 66

Get real time updates directly on you device, subscribe now.

নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও: 

সনমান্দী    ইউনিয়ন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার চার বছর পূর্তিতে সনমান্দীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ । এক সাক্ষৎকারে তিনি বলেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার চার বছর পূর্তিতে আমি সনমান্দীবাসীকে  শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই।


তিনি বলেন, “২০১৬ সালের ২৮মে’র ইউপি নির্বাচনে সনমান্দী ইউনিয়নবাসী বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে। তাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এবং ভিশন ২০৪১ সহ নানা কর্মসূচি বাস্তবায়নে আমি নিরলসভাবে কাজ করে চলেছি।

এজন্য আমি সরকার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।জিন্নাহ  আশা প্রকাশ করেন, সমমিলিত প্রচেষ্টায় সনমান্দী  ইউনিয়নকে একটি সুখী-সমৃদ্ধ  ইউনিয়নে পরিণত করতে সক্ষম হবো।বিগত চার বছরে নির্বাচনের প্রাক্কালে যেসব অঙ্গীকার আমি করেছিলাম, নানামুখী প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও  অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য পূরণ করতে পেরেছি।

- Advertisement -

কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্যের চেয়েও বেশী অর্জন করেছি। সনমান্দী  ইউনিয়ন এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত।
আমি  যখন সনমান্দী  ইউনিয়নের দায়িত্ব নেই তখন পরিষদে চরম দুরবস্থা বিরাজ করছিল। সর্বত্র এক ভীতিকর অবস্থা।  কৃষিজীবী ভাইবোনেরা সেচ, সার ও বীজের অভাবের কারণে চাষাবাদ করতে পারছিল না। প্রায় সড়কের অবস্থা ছিল জরাজির্ণ। জনগণ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছিলেন।

 বলাযায় এক অগ্নিপরীক্ষার মধ্যে পড়েছিলাম। তাই দায়িত্ব নেয়ার পরপরই তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী করণীয় নির্ধারণ করি। শুরু হয় এক মহা কর্মযজ্ঞ, যার অনেকটাই এখন দৃশ্যমান। এই চার বছর অক্লান্ত পরিশ্রম করেছি। সনমান্দীবাসীর আমাকে  সর্বাত্মকভাবে সহায়তা করেছেন। দেশ যেমনি দ্রুত এগিয়ে গেছে। তেমনি সনমান্দী  ইউনিয়নের প্রতিটি পরিবারে উন্নয়নের ছোঁয়া লেগেছে।আইন-শৃংখলার উন্নয়ন বিষয়ে জিন্নাহ  বলেন, সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সনমান্দী  ইউনিয়ন পরিষদ নিয়েছে এবং তা অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এবং মানবাধিকার রক্ষায় কতটুকু সফল হয়েছি তার বিচারের ভার সনমান্দীবাসীর হাতেই দিয়ে দিলাম। তারাই এর বিচার করবেন।তিনি আরো বলেন, আমরা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ, বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে সরকারের গ্রীহিত পদক্ষেপগুলোর ধারাবাহিকতা রক্ষা  করে কাজ করছি এবং করবো। এজন্য পাশে চাই আমার প্রাণের সনমান্দীবাসীদের। কারণ তাঁরাই পারেন  আমাকে সেই সুযোগ করে দিতে। আজকের এই দিনে সনমান্দীবাসীর সার্বিক মঙ্গল কামনা করছি এবং  সকলের দোয়া প্রত্যাশা করছি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More