রূপগঞ্জ ২৪ ঘন্টায় সর্বোচ্চ নমুনা সংগ্রহ ১৭২, করোনা সনাক্ত ৬০
মো.শাহেল মাহমুদঃ
করোনার হটজোনে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। গেল ২৪ ঘন্টায় রূপগঞ্জে সর্বোচ্চ ১৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে করোনা পজেটিভ হয়েছে ৬০ জন। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৪ জন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৩ জন। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফয়সাল আহমেদ মুঠোফোনে “স্বদেশ প্রতিদিন” কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, এ পর্যন্ত উপজেলায় মোট ২ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে তিনজন পুরুষ ও একজন নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
তবে, নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ ও রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য বিবরনীতে রয়েছে গড়মিল। জেলা সিভিস সার্জনের ফেসবুক পেজে প্রতিদিনের আপডেট বিবরনীর আজকের রিপোর্টে রূপগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে ২৪৪, সুস্থ হয়েছেন ৮ জন, নিহত ১ জন আর গেল ২৪ ঘন্টায় কোন আক্রান্ত নেই।
তাই, জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সমন্বয়হীনতাকে দায়ী করছেন সচেতন মহল। যার ফলে জেলার মধ্যে করোনার প্রকৃত চিত্র বুঝতে দিধাদন্ধে পরতে হচ্ছে ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার, ২৯ মে) নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫৩২ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৭২৪ জন এবং নিহত ৭৭ জন। জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ১শ ১৯ জনের।
নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এর তথ্য বিবরণীতে গড়মিলের বিষয়ে জানার উদ্দেশ্যে জেলা সিভিল সার্জন এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।
