রূপগঞ্জে মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্টীয় মর্যাদায় দাফন
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল সালাম (৬৫) মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গত রোববার রাতে আব্দুল সালাম নিজ বাড়িতে মৃত্যু হয়। মৃত্যুকালে সে ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের উপস্থিতিতে রাষ্টীয় মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে ওই মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। আব্দুল সালাম উপজেলার মাহমুদাবাদ এলাকার মৃত নায়েব আলীর ছেলে।
