রূপগঞ্জে নতুন আক্রান্ত ৬৫জন
নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা ভাইরাস নতুন করে ৬৫ জনের শনাক্ত হয়েছে। আজ (৮জুন) সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ডা. ফয়সাল আহমেদ জানান, মোট ২’শ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৬৫ জনের শরীরে করোনা পজিটিভ আসে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪০ জন হলো।
এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তরা নিজ বাড়ি ও কয়েকজন স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।
