দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে ১৪৪ ক্যান বিয়ারসহ ব্যবসায়ী গ্রেফতার

0 330

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জে রূপগঞ্জে ১৪৪ ক্যান বিয়ারসহ ফজর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজর আলী উপজেলার গঙ্গানগর এলাকার সমর আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এমভি কামাল-১ নামে একটি পিকনিকের জাহাজ থেকে ফজর আলীকে ১৪৪ ক্যান বিয়ারসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More