দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জ প্রেসক্লাবের গোপনীয়তা ফাঁস!

0 135

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

প্রবাদ বাক্য নয়ত কথিত কথা, লোকচোরির দশ দিন প্রকাশ পাবে একদিন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্যেসক্লারের সদস্যরা সভাপতির নির্দেশে প্রায় দুই মাস ধরে গোপনে গোপনে উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছেন, কার ঘরে খাবার নেই। ক্লাবের সভাপতিকে বিষয়গুলো অবগত করা হলে পরিকল্পিতভাবে গোপনে গোপনে খাবার সামগ্রীর পুটলি ওই বাড়িতে পৌছে দেয়। এমন ঘটনা একাধীক এলাকায় আলোড়ন দৃষ্টি হলে লোক মুখে মুখে কথা হতে হতে স্থানীয় সাংবাদিকদের কানে আসলে প্রকাশ পায়।

এ বিষয়ে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও লেখক, গবেষক আব্দুল আলীমের সাথে কথা হতে তিনি বলেন, আমরা অনেকেই কথায় বড় হতে চাই! কাজের কাজটা করা জরুরি। সহযোগিতা অনেকের প্রয়োজন সমাজে ও দেশে। যাদের ধরকার তারা অনেকেই লজ্জায় আসেন না। আমরা তার সন্ধানে আছি, যিনি আসতে পারেননী লজ্জায়। করোনা ভাইরাস মহামারি একদিন হয়ত শেষ হবে। প্রধানমন্ত্রীসহ রাজনৈতিক নেতারা নিজ নিজ এলাকায় সহযোগিতা করছেন তা ভাল। এখনও রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গোপনে ত্রান বিতরন অব্যাহত রয়েছে ।

- Advertisement -

তিনি বলেন, করোনা ভাইরাস কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের জন্য মানবিক সহায়তা অব্যাহত রয়েছে, থাকবে রূপগঞ্জ প্রেসক্লাবের। আর এই সকল অসহায় হতদরিদ্র ক্ষুধার্ত পরিবারের কাছে খাবার পৌঁছে দিচ্ছে রূপগঞ্জ প্রেসক্লাব।

রূপগঞ্জ প্রেসক্লাবের একাদিক সিনিয়র সদস্যদের সাথে কথা হলে তারা বলেন, ত্রান কার্যক্রম সার্বিক দিক পরিচালনা করছেন প্রেসক্লাবের সম্মানিত সভাপতি লেখক, গবেষক ,কলামিষ্ট লায়ন মীর আঃ আলিম ভাই । আমাদের সাথে যোগাযোগের মাধ্যম একাদিক। সরাসরি ছাড়া্ও রূপগঞ্জের যে কোন এলাকা থেকে ক্ষুধার্ত অসহায় পরিবারের যে কেউ লায়ন মীর আঃ আলিম ভাইয়ের মোবাইল অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার, ইমু , ভাইবার এ যোগাযোগ করলে তার কাছে গোপনে খাবার পৌঁছে দেয়া হচ্ছে।

ক্লাবের উপদেষ্ঠা মন্ডলির সাথে যোগাযোগ করা হলে বলেন, রূপগঞ্জ প্রেসক্লাব সবসময় ব্যতিক্রম কিছু প্রদক্ষেপ নিয়ে কাজ করেন। আমরা রোহিঙ্গাদের চিকিৎসাসেবাসহ খাবার পৌছে দিয়েছি। মহামারি করোনা ভাইরাস যতদিন থাকবে রূপগঞ্জ প্রেসক্লাব তার সাধ্যমতো গোপনে ত্রান বিতরণ কার্যক্রম ধারাবাহিক ভাবে চলতে থাকবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More