মোয়াজ্জেম বিন আউয়াল
করোনা ভাইরাসে সারাদেশের মতো নারায়ণগঞ্জ আড়াইহাজারের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের মাঝে নেমে এসেছে দূর্ভোগ। প্রশাসন কর্তৃক সাধারণ জনগন থেকে শুরু করে সকলকে ঘর থেকে বাহিরে বের না হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন ।

বিশেষ করে এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আড়াইহাজারের প্রতিটা এলাকায় গরীব মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি প্রতিনিয়ত বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান করছেন।
তার ধারাবাহিকতায় পুরিন্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া মানুষ কে সচেতন করা সহ প্রতিদিন আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের আনাচে কানাচে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে অসহায় দিনমজুর লোকদের খোঁজ নিয়ে, তার লোকজন দিয়ে বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন ।
প্রচারের আড়ালে থাকা আড়াইহাজারের পুরিন্দা গ্রামের তারুণ এই ব্যবসায়ীর নাম হাজী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া। তিনি পুরিন্দা এলাকার মরহুম হাজী মোঃছালাম প্রধানের মেজ ছেলে।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে কর্মহীন মানুষকে সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী বিভিন্ন নেতা-কর্মী থেকে শুরু করে হাজী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার মতো অনেকেই পাশে দাড়িয়েছেন।
করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী কিংবা দরিদ্র ও নিম্নবিত্ত- যারা আগে সরকারের কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা গ্রহণ করেননি এমন লোকজনদের কে এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ও স্থানীয় চেয়ারম্যান অদুদ মাহমুদের উপস্থিতে তিনি ঈদ সামগ্রী তুলে দেন এই ব্যবসায়ী।
করোনার মধ্যে যেখানে ঘরে থাকার কথা সেখানে মানবতার টানে হাজী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
তার এই মানবিক কার্যক্রমে সঙ্গে যুক্ত হয়েছেন আড়াইহাজারের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ও স্থানীয় চেয়ারম্যান অদুদ মাহমুদ।
পুরিন্দা বাজারের স্থানীয় ব্যবসায়ী ফারুক বলেন, তিনি জীবন বাজি রেখে সাতগ্রামের প্রতিটা এলাকায় যে ভাবে মানুষের পাশে দাড়িয়েছেন তা নজিরবিহীন ।তিনি সাধারণ মানুষের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।তিনি ঘরে ঘরে সাধারণ মানুষকে খাবার পৌছে দিচ্ছেন।
এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, এই দূর্যোগে আমরা সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রেখেছি। যাদের সামর্থ্য আছে সকলে সাধারণ মানুষের পাশে দাড়ান।
এব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া বলেন, সারাদেশের মানুষ আজ করোনায় বিপর্যস্ত।তিনি বলেন মানুষ মানুষের জন্য। দেশের এই মহূর্তে সকলের সাধারণ মানুষের পাশে দাড়ানো উচিত।
