দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জ সদর ইউনিয়ন করোনায় ঝুকিপূর্ণ লকডাউনের সিদ্ধান্ত

0 39

Get real time updates directly on you device, subscribe now.

বিশেষ প্রতিবেদকঃ

করোনায় ঝুকিপূর্ণ হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে যুক্ত হন, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ। এসময় আরো সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, রূপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম জানান, রূপগঞ্জ ইউনিয়নে এ লকডাউন আগামী ১২ জুন থেকে কঠোরভাবে কার্যকর করা হবে। উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More