নিজস্ব প্রতিবেদক
র্যাব-১১ এর অভিযানে ঢাকার তাঁতীবাজার হতে আন্তজার্তিক স্বর্ণ চোরাচালানের অন্যতম হোতা শ্যাম ঘোষ গ্রেফতার। ০৬টি স্বর্ণের বার ও নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার। ঢাকার তাঁতীবাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তজার্তিক স্বর্ণ চোরাচালানের একজন অন্যতম হোতা ও স্বর্ণ পাচার মামলার পলাতক আসামী শ্যাম ঘোষ (৪৬)কে গ্রেফতার করা হয়।
গত ১৪ জুন ২০২০ তারিখে ডিএমপি ঢাকার তাঁতীবাজার এলাকায় তার দোকানে অভিযান পরিচালনা করে চোরাচালানকৃত ০৬টি স্বর্ণের বার ও নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন তথ্যের একটি আভিযানিক দল গত (১০ জুন) বিকালে ঘটিকায় (ডিএমপি) শ্যাম ঘোষ এর স্বীকারোক্তি মোতাবেক তাঁতীবাজারে তার দোকানে অভিযান পরিচালনা করে ৬টি স্বর্ণের বার যার ওজন ৭০০.৫০ গ্রাম ও চোরাচালানকৃত স্বর্ণ বিক্রয়ের নগদ ত্রিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানান, উলেখ্য গত (৭ সেপ্টেম্বর) ২০১৮ তারিখ র্যাব-১১ এর বিশেষ অভিযানে ঢাকা জেলার দোহার থানাধীন মৈনট ঘাট এলাকায় হতে অবৈধ স্বর্ণ পাচারকালে ২০০টি স্বর্ণের বারসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ৫ জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ দাবি করে বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় প্রতারণা, অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ড ও সংঘবদ্ধ অপরাধ দমনের লক্ষ্যে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাব জানায়, র্যাবের তদন্তাধীন এই মামলায় দীর্ঘদিন শ্যাম ঘোষ পলাতক ছিল। অভিযুক্ত শ্যামকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে সর্বশেষ গত (১০ জুন) ডিএমপি ঢাকার তাঁতীবাজার এলাকা হতে শ্যাম ঘোষ’কে গ্রেফতার করেন।
র্যাব-১১, নারায়ণগঞ্জ অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উলাহ সরকার, পিবিজিএম, পিবিজিএমএস নিশ্চিত করেন, গ্রেফতারকৃত আসামীকে ৬ দিনে রিমান্ড শেষে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
