সোনারগাঁয়ে পরিচর্যা বাবদ অর্থ ও অন্যান্য উপকরণ বিতরণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বেড়া পরিচর্যা বাবদ অর্থ ও অন্যান্য উপকরণ বিতরণ শুরু হয়েছে। আজ (১৮ জুন) সকালে সনমান্দী ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যানসহ পরিষদের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপ-সহকারী কৃষি অফিসার আবু নাসের, ও হাবিবুর রহমান প্রমূখ ।
এসময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কৃষি প্রণোদনার কর্মসূচির অংশ হিসেবে এক অথবা দেড় শতক জমিতে সবজির বাগান স্থাপনের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এতে একটি পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে ।
