বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন করোনায় আক্রান্ত
নাইম তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.মীলীগ নেতা নিজাম উদ্দিনের শরীরে করোনা ভাইরাস পরিক্ষা শেষে পজেটিভ।
জানা গেছে, তিনি গত (১৭ জুন) সুনামগঞ্জ জেলা হাসপাতালে নমুনা পরীক্ষা করেছেন। আজ (১৮ জুন) বৃহস্পতিবার ওই চেয়ারম্যানের রিপোর্ট আসে পজেটিভ।
তিনি এখন সুনামগঞ্জ শহরে নিজের বাসায় ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষনে আইসোলেশনে রয়েছেন। নিজাম উদ্দিন জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সেলিম আহমদ এর আপন বড়ভাই।
