সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আবুল কাসেম নামের এক পথচারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে কাঁচপুর নয়াবাড়ী নাবানা সিএনজি পাম্পের পাশে ঢাকা-চট্রগ্রাম মহা সড়কে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত কাসেমের লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে ফাঁড়িতে নিয়ে গেছে।
নিহত আবুল কাসেম (৫৩) এর বাড়ী নোয়াখালী জেলার সোনাইমুহি থানার দৈলতপুর গ্রামে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩১৭১৬) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়।
এসময় ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে পুলিশ প্রাইভেটকারসহ ড্রাইভার ও চালককে আটক করে থানায় নিয়ে আসে।
