দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শ্রীপুরে কৃষাণীদের মাঝে হাঁস-মুরগি ও চেক বিতরণ

0 58

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের  শ্রীপুরে কৃষাণী মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে নিজস্ব অর্থায়নে হাঁস মুরগী ও শীতবস্ত্র বিতরণ করেন গাজীপুর-৩( শ্রীপুর)আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলী এমপির মেয়ে  বর্তমান গাজীপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য  অধ্যাপিকা  রোমানা আলী টুসি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল এগারোটার  দিকে রহমত আলী ভবন শ্রীপুরে অসহায় দরিদ্র কৃষাণী মহিলাদের মাঝে হাঁস-মুরগি ও শীতবস্ত্র বিতরণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি অনুদানের ৫০হাজার টাকা করে বিভিন্ন মসজিদের জন্য  ১৬টি চেক প্রধান করেন এমপি রুমানা আলী টুসি।
শ্রীপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু‘র  যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল বিএ, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ্,বরমী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামসুল হক বাদল সরকার,মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মোঃ নূরুল ইসলাম শিমুল,মোঃ আনোয়ার সরকার,শ্রীপুর উপজেলা মহিলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক প্রভাষক নূরে জান্নাত কামনা,তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস ছাত্তার আবুল।

- Advertisement -

প্রধান অতিথির বক্তব্যে বলেন, উপজেলার গ্রামাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হলে হাজার হাজার দরিদ্র পরিবারের উপার্জনের সুযোগ সৃষ্টি হবে। এসময় কয়েকটি অসহায় পরিবারকে ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়ারও আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন,বাবা দীর্ঘদিন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন তার স্বপ্ন ছিল শ্রীপুরের মানুষ ভালো থাকু, সুখে শান্তিতে থাকুক,তাই বাবার স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পরে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছে অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More