দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শ্রীপুরে বজ্রপাতে স্কুলছাত্র গনি নিহত

0 42

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে গনি মিয়া (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ (২২ সেপ্টেম্বর) বিকালে এ সংবাদ পাওয়া গেছে। এর আগে গত (২১ সেপ্টেম্বর ) বিকেল ৫ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত স্থানীয় ধনুয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল গণি মিয়া ভূতুলীয়া গ্রামের নজরুল ইসলাম ওরফে নব্বেছ আলীর ছেলে। ।

স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার বিকেলে গনি মিয়া বন্ধুদের সাথে একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ফুটবল খেলতে যায়। এসময় হঠাৎ আকাশ অন্ধকার করে বজ্রসহ বৃষ্টি শুরু হলে গনি তাল গাছের নিচে আশ্রয় নেয় এবং এসময় বজ্রপাতে গণি মিয়া ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, শনিবার বিকেলে বৃষ্টি শুরু হলে গণি মিয়া তাল গাছের নিচে আশ্রয় নেয় আর এসময় বজ্রপাতে গণি মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More