দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ডেমরায় স্ত্রী নির্যাতনে পাশন্ড স্বামী গ্রেফতার

0 43

Get real time updates directly on you device, subscribe now.

ডেমরা প্রতিনিধি

ঢাকা ডেমরায় মাকসুদা বেগম (৪৩) নামে এক গৃহবধূ যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ এ ঘটনায় শনিবার বিকালে ডেমরা থানায় তার স্বামী মো. ফেরদৌসের (৪৫) বিরুদ্ধে মামলা করেন।

- Advertisement -

পরে ওই রাতেই থানা পুলিশ ফেরদৌসকে তার বাসা থেকে গ্রেফতার করে রোববার আদালতে পাঠায়। গ্রেফতারকৃত সফুর উদ্দিন সারুলিয়া টেংরার মার্কেট সংলগ্ন এলাকার মৃত এম.এ আব্দুল জলিলের ছেলে।

ভুক্তভোগীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কুদ্দুস বলেন, প্রায় ২০ বছর আগে মাকসুদা বেগমের সঙ্গে বিয়ে হয় ফেরদৌসের। তখন মাকসুদার অভিবাবকরা ওই সংসারে পৌনে এক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার দেন। এ সময় ব্যবসার জন্য ফেরদৌসকে নগদ ৩ লক্ষ টাকাও দেন তারা। কিছুদিন সুখে শান্তিতে সংসার করার পর ফেরদৌস আরও ১ লক্ষ টাকা যৌতুক হিসেবে মাকসুদার কাছে দাবি করেন। এতে রাজি না হওয়ায় ফেরদৌস প্রতিনিয়ত ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন।

এসআই কুদ্দুস আরও বলেন, একই দাবিতে গত ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০ টায় ফেরদৌস তার স্ত্রীকে এলোপাথারী কিল ঘুষি মেরে নিলাফুলা জখম করে। এ সময় মাকসুদার ডাক চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More