নিজস্ব প্রতিনিধি
দিনাজপুর জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চালায়। এসময় জেলা তুলা উন্নয়ন বোর্ডে অভিযান চালিয়ে নগদ ৩০ হাজার টাকাসহ দুই কর্মকর্তাকে আটক করেছে দুদক। আজ (২২ সেপ্টেম্বর) রোববার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযান চালান।
জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর অভিযানে আটককৃতরা হলেন- জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর আনোয়ার পাশা ও জেলা তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার ফেরদৌস হোসেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
