দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

লক্ষ্মীপুরে ৯শ পিস ইয়াবাসহ নাছির আলম গ্রেফতার

0 43

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৯শ পিস ইয়াবাসহ নাছির আলম নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলায় যাদৈয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ (২২ সেপ্টেম্বর) রোববার দুপুরে সদর উপজেলার যাদৈয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নাছির আলম স্থানীয় মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের সফি উল্লাহ খন্দকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন। নাছির আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More