শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি
মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালতলী ইন্জিনিয়ার ক্লাবের উদ্যোগে এক পথ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর বারটার সময় শ্রীপুর উপজেলার তালতলী এলাকায় এ পথর্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত
মাদক ও জুয়া বিরোধী অনুষ্ঠানে শরীফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এ এস পি আল মামুন। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন আলী মুনসুর মানিক, জালাল উদ্দীন মেম্বার, মোঃ নুরুল্লা
মাস্টার,নাসির উদ্দিন মেম্বার ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময়
বক্তারা মাদক ও জুয়ার কুফল সম্পর্কে আলোচনা করেন। তারা যুব সমাজকে মাদক
জুয়া থেকে দূরে থাকার আহ্বান জানান। নিজেদের কে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
একটি সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান।
র্যালী ও আলোচনা অনুষ্ঠানের পরে ছাত্র-ছাত্রীদের মাঝে কলম এবং চকলেট বিতরণ করা হয়।
