মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নিষিদ্ধ সময় ইলিশ মাছ ক্রয় করার দায়ে ২৬ জনকে ৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ১ হাজার কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে পৃথক ২ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার।
দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার পুড়াপাড়া গ্রামের শুভ বেপারী, আকাশ শেখ, মো. দুলাল, সাব্বির বেপারী ,ফাহিম, দোরাবর্তি গ্রামের শাহিন, আব্দুল হাই, মকবুল ঢালী, তোফাজ্জল হোসেন, মঙ্গল বিশ্বাস, রাউৎভোগ গ্রামের শাহিন, শান্ত, শাহিদ, নগরকান্দি গ্রামের শরীফ, সেলিম , কুড়মিড়া গ্রামের কাদির হালদার, নয়াগাও গ্রামের জাহিদুল ইসলাম, আদাবাড়ি গ্রামের মোবারক, নগরকান্দি গ্রামের ফয়সাল, হাসকিড়া গ্রামের নিরু, ধীপুর গ্রামের সেলিম, লৌহজং উপজেলার ডহুরী গ্রামের তাজেল বেপারী, শাকিল, সিলেট জেলার ধর্মপাশা উপজেলার টাইগাওঁ গ্রামের বাবুল, সারারকোনা গ্রামের রোজেল মিয়া প্রমূখ। এর আগে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার এর নেতৃত্বে কোষ্ট গার্ড ও টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য বিভাগ উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পারিষদের সামনের প্রধান সড়ক থেকে ৩’শ কেজি ইলিশ মাছসহ ৫ জনকে এবং হাসাইলের পদ্মা নদী হতে ৭’শ কেজি ইলিশ মাছসহ ২১ জনকে আটক করে। পরে মাছগুলো উপজেলার ১১ টি মদ্রাসা এবং ১ মন্দির ও টঙ্গীবাড়ী হাসপাতালে দুস্থ্য রোগী এবং উপস্থিত দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, পৃথক ২ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৬ জনকে ইলিশ মাছ কেনার দায়ে ৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments