শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অবশ্যই হবে (পিসিবি)
জাগো বাংলাদেশ ক্রীড়া ডেস্কঃ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী জোর দিয়েই বলেছেন, শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে যেখানেই হোক এশিয়া কাপ অবশ্যই হবে। সম্ভাব্য মাসের নাম উল্লেখ করে ওয়াসিম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, (পিসিবি) প্রস্তুত রয়েছে। ‘এশিয়া কাপ যথারীতি অনুষ্ঠিত হবে। পাকিস্তান ইংল্যান্ড সফর শেষে ফিরবে ২ সেপ্টেম্বর। সে হিসেবে আমরা সেপ্টেম্বর অথবা অক্টোবরেই তা আয়োজন করতে পারি।’
ভেন্যু বাছাই (শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে) এশিয়া কাপ নিয়ে কিছুট জটিলতা যে রয়েছে, তা স্বীকার করলেন ওয়াসিম খান। শ্রীলঙ্কা যে সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে তা স্বীকার করেছেন পিসিবির এই প্রধান নির্বাহী।
আমরা এশিয়া কাপ নিয়ে আশাবাদী কারণ, শ্রীলঙ্কায় করোনার সংক্রমণ সেভাবে হয়নি। তবে তারা যদি করতে না পারে, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত তো আছেই।’
পিসিবির প্রধান বলেন, এছাড়া সুযোগ পেলে নভেম্বরেই পাকিস্তান সুপার লিগের স্থগিত থাকা ৫টি ম্যাচ শেষ করতে চায় তারা।
