নিজস্ব প্রতিবেদকঃ
পায়ূ পথে এক মাদক কারবারী ১৪০০ পিস ইয়াবা ট্যেবলেটসহ গ্রেফতার হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) হাতে।
আজ (২৪ জুন) সকালে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফরাবাদ মহাসড়কের উপর ঢাকা মেট্রো-(গ-১৪-০৮৭১) শ্যামলী যাত্রীবাহী বাসে তল্লাশী করে রাসেল নামের একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল পুর জেলার ইসলামপুর থানা এলাকার মুন্সিবাড়ির সাইফুল ইসলামের ছেলে রাসেল (২১)। পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।
