দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আকরামুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

0 10

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক

ফেনীর আকরামুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু। আজ রোববার (২৮ জুন) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অ্যাডভোকেট আকরামুজ্জামান ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি ও ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ অসংখ্য শিক্ষা-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

- Advertisement -

এর আগে ফেনীতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ এলেও সেখানে তার করোনা পজেটিভ আসে।

স্বজনরা জানান, গত ১৫ জুন থেকে জ্বর-কাশিসহ অসুস্থতা বোধ করলে বাসায় চিকিৎসা নেন তিনি। পরবর্তীতে (১৯ জুন শুক্রবার) শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে (আইসিইউ) ছিলেন। গত দুই দিন ধরে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে সিএমএইচে তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেয়া হয়।

তাঁর মৃত্যুতে ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী গভীর শোক প্রকাশ করেছেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More