দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সবকটি থানাকে জনমুখী করা হবে— শফিকুল ইসলাম

0 109

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি
সাধারন মানুষের বন্ধু হয়ে সেবা নিশ্চিত করতে হবে। সবকটি থানাকে জনমুখী করা হবে। এ জন্য যা যা করার দরকার তাই করা হবে। প্রয়োজনে আমি নিজে থানায় গিয়ে ওসিগিরি করব। এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার শফিকুল ইসলাম।

আজ (১৫ সেপ্টেম্বর) রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন শফিকুল ইসলাম।

- Advertisement -

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আগে থানাগুলো জনমুখী করতে হবে। এজন্য দরকার হলে নিজেই থানায় থানায় গিয়ে ওসিগিরি করব। ডিএমপির সিনিয়র কর্মকর্তারা থানায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এমন পরিবেশ করা হবে। আমরা সেবক। সেবকরা সবার কথা শোনবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ডিএপির সব থানায় সাধারন মানুষের আস্থার যায়গা হবে। থানায় সাধারণ মানুষ যেন কোনো রকম হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। থানাগুলোতে মানুষের আস্থা অটুট রাখতে কাজ করতে হবে। আমরা জনগনের জানমালের হেফাজতকারী। অপরাধের শিকার কেউ জিডি বা মামলা করতে গিয়ে যেন হয়রানির শিকার না হয় সে ব্যবস্থাও করা হবে।

রাজধানীর ট্রাফিক ইস্যুতে কথা বলতে গিয়ে নগর পুলিশের সর্বোচ্চ এ কর্মকর্তা জানান, ‘সকালে এবং বিকালে অফিস ছুটির সময় ট্রাফিকের ডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা শহরের ওসিগিরি আর শহরের ওসিগিরি এক না। শহরের তুলনায় জেলা শহরের ও উপজেলায় ওসির দায়িত্ব আলাদা। জেলা শহরগুলোতে রাত ১০ থেকে ১১টার পর তেমন বেশি কাজ থাকে না। কিন্তু মেট্রোপলিটন এলাকায় মধ্যরাত পর্যন্ত ওসিকে কাজ করতে হয়। প্রতিটা শহর এলাকা হলো ব্যস্থতম জায়গা। এ বিষয়টি মাথায় রেখে নতুনভাবে কাজ করা হবে বলেও জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার শফিকুল ইসলাম।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More