জাগো বাংলাদেশ ডেক্স
সিরাজগঞ্জের কাজীপুর এলাকায় আব্দুর রউফ নামের এক মেয়ের বাবাকে হত্যা করেছে মেয়ের সাবেক গৃহশিক্ষক। জানা গেছে, আব্দুর রউফের মেয়েকে আমিনুল ইসলাম নামের একজন সাবেক গৃহশিক্ষক উত্ত্যক্ত করত। মেয়ের বাবা জানতে পেরে প্রতিবাদ করেন। এর জেরধরে আমিনুল ইসলাম আব্দুর রউফেকে আঘাত করে। পরে স্থানীয়রা কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন।
আজ (২ অক্টোবর) বুধবার সন্ধ্যায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু সাইদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের কোরবান আলী মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন ছাত্র মিলে পথ আটকে তাকে উত্ত্যক্ত করে। খবর পেয়ে মেয়েটির বাবা গিয়ে প্রতিবাদ করেন। আমিনুল দলবল নিয়ে তাকে মারধর করেন। আব্দুর রউফের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
কাজিপুর থানার (ওসি) এ কে এম লুৎফর রহমান এ ঘটনায় জানান, নিহত আব্দুর রউফ এর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। সাবেক গৃহশিক্ষক আমিনুল ইসলামের বাড়ি কাজিপুর উপজেলা সদরের আলমপুর গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
