দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ক্যাসিনো ইস্যু: সাবেক বিমান-মন্ত্রীসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ

0 112

Get real time updates directly on you device, subscribe now.

ক্যাসিনো ইস্যুতে সংসদ সদস্য রাশেদ খান মেনন, হুইপ শামসুল হক চৌধুরী, পর্যটন সচিব মহিবুল হক, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

জনস্বার্থে বুধবার (২৫ সেপ্টেম্বর) ডাক ও রেজিস্ট্রি যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ নোটিশ পাঠান। বিষয়টি জাগো নিউজকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এ নোটিশের পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে রিট করা হবে বলেও জানান তিনি।

- Advertisement -

ক্যাসিনো ইস্যুতে কারো কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হলেও সংসদ সদস্য রাশেদ খান মেননসহ আরও অনেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, তাই জনস্বার্থে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তিনি জানান, ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়াম্যান রাশেদ খান মেনন। কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

লিগ্যাল নোটিশের বিষয়ে আইনজীবী জানান, ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে এক সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ, জুয়া ও ক্যাসিনো নিয়ে এক হুইপের বক্তব্য এবং বিদেশিদের জন্য ক্যাসিনোর ব্যবস্থা নিয়ে পর্যটন সচিবের মন্তব্য নিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সংসদ সদস্য রাশেদ খান মেনন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, স্বরাষ্ট্র সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More