আলমগীর হোসেন প্লাবন
নারায়নগঞ্জের সোনারগাঁয়ের বারদি ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে আবুল বাশার ও মুকবুল হোসেন নামের দুই জমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ জুন) সকালে বড় আলমদী ও দুপুরে দৈলেরদী গ্রামের মৃত্যু বরণ করেন।
এলাকাবাসী জানান, উপজেলা বারদি ইউনিয়নে দলরদী গ্রামের মৃত আসন আলীর ছেলে মুকবুল হোসেন (৪০) গত কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর ও কাশিতে ভুগছিলেন। সে জন্য তিনি করোনার নমুনা পরিক্ষা করেন। কিন্তু রির্পোট এখনো আসেনি। মঙ্গলবার ১২টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে দুপুরের দিকে মারা যান।
অপরদিকে, বারদী ৯নং ওয়ার্ডের বড় আলমদী গ্রামের মৃত মোহাব্বত আলীর ছেলে আবুল বাশার (৬০)কিছুদিন যাবত জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন।মঙ্গলবার(০২জুন) দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে মৃত্যু বরণ করেন।
স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা’র স্বেচ্ছাসেবক টিমে রয়েছেন টিম লিডার মোঃ সানাউল্লাহ বেপারী, মোহাম্মদ ওমর ফারুক, মোঃ আলী আকবর, মোঃ গুলজার হোসেন, মাওলানা আবুল কালাম। মোহাম্মদ নাজমুল প্রধান,মোঃ জাকারিয়া, শাকিল আহমেদ,জান্নাত হোসেন এবং জুয়েল খান প্রমুখ।
