দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে শিশু ধর্ষনের ঘটনায় আটক- ৩

0 96

Get real time updates directly on you device, subscribe now.

মনিরুজ্জামান, নরসিংদী:

নরসিংদীতে ৬ বছরের শিশু ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে নরসিংদীর মাধবদী থানাধীন “ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায়” এ ধর্ষনের ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।

- Advertisement -


 ধর্ষিতার পিতা জানায়, “সকাল প্রায় ৮টার দিকে আমার মেয়ে আমার জন্য খাবার নিয়ে আসে। আমাকে খাবার দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাবার প্রায় পৌনে এক ঘন্টা পর আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় আমার কাছে ফিরে আসে। তখন আমি তার শরীর রক্তে ভেজার কারণ জিজ্ঞাসা করলে সে আমাকে ভয়ে কিছু বলতে পারছিলোনা, ভয়ে সে কাঁপছিল।

কিছুক্ষন পর সে জানায়, তাকে একজন টুপি ওয়ালা লোক মাদ্রাসার ভিতরে নিয়ে এ অবস্থা করেছে।” মেয়েটির আর্তচিৎকারে  আশপাশের লোকজন এসে মাদ্রাসার মালিককে খবর দিলে মাদ্রাসা মালিক এসে এ ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দেন।


 সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য “ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার” অস্থায়ী কেয়ারটেকার ভগীরথপুর গ্রামের শাহিনের ছেলে ইয়াসিন(১৬), “এম.এম.কে ডাইংয়ের” ইমাম নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর(২১) এবং “ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার” ছাত্র হাফেজ ইমাম উদ্দিন(১৬) কে আটক করে।


মাধবদী থানার (তদন্ত ইন্সপেক্টর অপারেশন) তানভীর আহমেদ  জানান, রাস্তার পাশের সি.সি. টিভি ফুটেজ থেকে দেখা যায় ইয়াসিন শিশুটিকে ঘটনাস্থলের দিকে নিয়ে যাচ্ছে।আটককৃতরা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More