দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

অটো ছিনতাই করে মাওলাকে হত্যা, পূর্বাচলের ১০ নং সেক্টর থেকে মরদেহ উদ্ধার

0 63

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারি চালিত অটো রিক্স ছিনতাই করে মালিক অটো চালক মাওলা (১৬)কে হত্যা করেছে তারই বন্ধুমহল। আর হত্যার পর মরদেহটি পূর্বাচলের ১০ নং সেক্টরের ১৬ নাম্বার একটি নির্জন প্লটের বাউন্ডারীর ভেতরে লুকিয়ে রাখে। এ ঘটনায় গত ১৪ তারিখ বৃহস্পতিবার মাওলাকে না পেয়ে একটি নিঁখোজ ডায়েরী করেন তার বাবা এখলাস আলী। আর সে জিডির সূত্র ধরেই দারোগা নাজিম উদ্দিন বিশেষ অভিযান চালিয়ে এ ক্লু লেস অভিযোগের তথ্য উৎঘাটন ও আসামীদের গ্রেফতার করে। পরে আসামিদের স্বীকারোক্তিতে পূর্বাচলের এ অঞ্চল থেকে উদ্ধার করে। তবে রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হাসান বলেন, মালিকসহ অটো ছিনতাইয়ের ঘটনায় একটি সাধারন ডায়েরীর ভিত্তিতে পাইস্কা এলাকার কাউসার পিতা ছানাউল¬াহ, তারৈল এলাকার নাসিম পিতা: মানিক, পাইস্কার মান্নানের ছেলে সবুজকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বিষয়টি প্রেমঘটিত। তবে এ হত্যাকান্ডের দায় স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। তাদের দেয়া তথ্যেই মাওলার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করে আরো কোন বিষয় থাকলে তা উৎঘাটন করা হবে।
এদিকে নিহত মাওলার পিতা এখলাস আলী বলেন, তার ৩ মেয়ে ১ ছেলের মধ্যে একমাত্র ছেলে এই মাওলা। সে মায়ারবাড়ি থেকে আতলাপুর রোডে অটো চালিয়ে তার সংসার চালাতো। গত বুধবার একইভাবে অটো চালাতে গিয়ে নিঁখোজ হয়। পরে নাজিম উদ্দিন দারোগা হতাকান্ডে জড়িতদের গ্রেফতার করে এবং মাওলার মরদেহ উদ্ধার করে। এ সময় তার ছেলে হত্যার বিচার চান তিনি। এদিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছেন রূপগঞ্জ থানা পুলিশ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More