গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে অপহরনের ১৩ ঘন্টা পর ভিকটিম মোঃ ফেরদৌস রহমান স্বপন (৩৫) কে উদ্ধার করেছে র্যাব-১ এর একটি দল । আজ বুধবার এ তথ্য জানানো হয় প্রেস রিলিজের মাধ্যমে। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটায় গাজীপুরের শ্রীপুরের ভবানীপুর এলাকা তাকে উদ্ধার করা হয় ।
উদ্ধারকৃত ভিকটিম মোঃ ফেরদৌস রহমান স্বপন নওগা সদর থানার নারচি এলাকার মোঃ অফিজ উদ্দিনের ছেলে।সে গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা হরতকী তোলা এলাকায় ভাড়া বাসা থেকে একটি গার্মেন্টসে চাকুরি করতো।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুরের শ্রীপুরের ভবানীপুর এলাকায় কিছু অপহরণকারী ভিকটিমসহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ভবানীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় অপহরণকারীরা র্যাবের উপস্থিতি টেরপেয়ে অপহরণকৃত ভিকটিম স্বপন কে নিয়ে একটি সাদা মাইক্রোবাস যোগে মাওনার দিকে পালানোর উদ্দেশ্যে রওনা করলে আভিযানিক দলটি অপহরনকারীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করার জন্য উক্ত গাড়ীর পিছনে ধাওয়া করে।
এসময় অপহনকারীরা ভিকটিমকে ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে র্যাবের অভিযানিক দলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর হইতে ভিকটিমকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে। র্যাবের এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয় ।
ঘটনার বিবরণে জানা যায়, অপহৃত ভিকটিম পেশায় একজন গার্মেন্টস কর্মকতা। প্রতিদিনের মতো সে তার ভাড়া বাসা হতে তার কর্মস্থলে যাওয়ার পথে চন্দ্রামোড় এলাকায় আশা মাত্র মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নয়টার দিকে ৫/৬ জন অজ্ঞাতনামা লোক ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে একটি কালো মাইক্রোবাস যোগে বারইপাড়ার দিকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারন ডাইরী করেন। যার নম্বর -১৮২০।
অপহরণের পর ভিকটিমকে চোখ বাধা অবস্থায় একটি গোপন কক্ষে আটকে রেখে লোহার রড দ্বারা আঘাত করে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে ব্যাপক পরিমানে নীলা ফুলা জখম করে হত্যার ভয়-ভিত্তি প্রদর্শন করে এবং দুপুর সাড়ে বারটার দিকে অপহরনকারীরা ভিকটিমের মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ০৫ লক্ষ টাকা দাবি করে।
এসময় ভিকটিমের সাথে থাকা সিটি ব্যাংক লিঃ এর ক্রেডিট কার্ডসহ জোরপূর্বক পিন নম্বর নিয়ে নেয় এবং ভিকটিমকে হত্যার ভয় দেখিয়ে তার পরিবারের নিকট হতে বিকাশের মাধ্যমে ০১ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
অপহরনে বিষয়টি মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে ভিকটিমের স্ত্রী র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এসে অপহৃত স্বামীর জন্য আইনগত সাহায্য কামনা করে। অপহরণের ঘটনাটি অবহিত হওয়া মাত্রই অপহৃত ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ভবানীপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর হতে ভিকটিমকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
