অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ–পুলিশ সুপার
নরসিংদী প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর শিবপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। ৬ অক্টোবর রবিবার তিনি উপজেলার বানিয়াদী সার্বজনীন মন্দির, যোশর শরিফপুর ঠাকুরবাড়ী, নোয়াদিয়া আদ্যাশক্তি কালীমন্দির ও পুটিয়া বাবু বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ীর পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ, আমরা সবাই তার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। যারা মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ‘যারা সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসীয়কে পর্দার আড়ল থেকে সহযোগীতা করবে তাদেরকে ও আইনের আওতায় আনা হবে। আজ রোববার দুপুরে নরসিংদীর শিবপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এসব কথা বলেন।
তিনি বলেন, আমি ভালো মানুষের জন্য ভালো, আর দুষ্ট লোকদের জন্য অত্যান্ত খারাপ।“ধর্ম যার যার, উৎসব সবার” মাননীয় প্রধানমন্ত্রীর এই বানীকে সামনে নিয়ে শিবপুরে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ৭৩টি মন্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। প্রতিটি মন্ডপে ৪/৬ জন করে আনসার সদস্য ও ১/২ জন করে পুলিশ সদস্য সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।
এসময় উস্থিত ছিলে, পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শ্রী প্রশান্ত কুমার চক্রবার্তী, শিবপুর-মনোহরদীর সার্কেল মিজবাহ উদ্দিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, নরসিংদী প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রজান রায় ও বিভিন্ন সাংবাদ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
