নরসিংদী প্রতিনিধি
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস।“বয়সের সমতার পথে যাত্রা” এই শ্লোগানকে ধারণ করে আজ (মঙ্গলবার) মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ সারাদেশের ন্যায় নরসিংদীতে ও আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর মোহাম্মদ আজিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, নিবার্হী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর, সমাজসেবা কর্মকতার্ (রেজিস্ট্রেশন) সুরভী আফরোজ, প্রবেশন কর্মকতার্ মো: আ: মান্নান মান্নান, শহর সমাজসেবা কর্মকতার্ মো: আশরাফুল ইসলাম খান, রিক এর এরিয়া ম্যানেজার এজাজ আহমেদ, প্রবীণ হিতৈষী সংঘের জেলা সহ সভাপতি সহসভাপতি কফিল উদ্দিন, সহসভাপতি আবুল কাশেমসহ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও ও রিক এর সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রবীণদের সেবাযত্ন করার অবদানের স্বীকৃতি হিসেবে দুজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে এক বণার্ঢ্যর্যালী অনুষ্ঠিত হয়েছে।
