দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আবিদ আলীর পাশে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ বাহুবল’

0 27

Get real time updates directly on you device, subscribe now.

বাহুবল প্রতিনিধি:

বাহুবল উপজেলার ৪ নং সদর ইউনিয়নের বাদে আকিলপুর গ্রামের আবিদ মিয়ার পা পচন, অসহায়ত্ব আর অনাহারে অর্ধাহারে জীবন যুদ্ধের সন্ধিক্ষণে রাত দিন কাটাচ্ছেন এমন খবর পায় ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ বাহুবল সংগঠনের একদল তরুন স্বেচ্ছাসেবী।
আবিদ আলীর সার্বিক অবস্থান জানার পর, ব্লাড ফর ইন বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার টিম তার পরবর্তী চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে।

স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবী যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ জানায়,আমরা টিম তাঁর পায়ের অবস্থা দেখেছি, পাঁচ দিনের মধ্যে ভাল মানের ডাক্তার খোঁজব।তার পর তাকে প্রয়োজনীয় সু চিকিৎসার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এতে সকলের সহযোগিতা প্রয়োজন মনে করছি।

- Advertisement -

ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার তরুন স্বেচ্ছাসেবী হাবিবুর রহমান নোমান জানান,অসহায় আবিদের পা পচে যাচ্ছে।উন্নত চিকিৎসার জন্য ভাল ডাক্তার দেখানো প্রয়োজন, এতে প্রয়োজনীয় যা করার আমাদের সংগঠন করবে।তবে সবার সাধ্যমতো সহযোগিতা চাই।

পরে অসহায় আবিদ আলীর জন্য ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার পক্ষে থেকে এক সপ্তাহের প্রয়োজনীয় খাবার তার হাতে পৌঁছে দেয়া হয়।

এসম উপস্থিত ছিলেন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নোমান, সদস্য তোফায়েল আহমেদ,সদস্য এমরান আহমেদ সদস্য সাংবাদিক শাহ মোহাম্মদ দুলাল আহমেদ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More