আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলার কালাপাহাড়িয়ার চরলক্ষীপুর আশ্রায়ণ প্রকল্পে এক কিশোরিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে এই ঘটনায় নির্যাতিতার মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এখনো কেউ গ্রেফতার হয়নি।
মামলায় ওই এলাকার জোহর আলীর ছেলে শিপন (১৯) ও মৃত জজ মিয়ার ছেলে জামাল (২০) কে আসামি করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা যায়, কিশোরী তার বাকপ্রতিবন্ধী মাকে নিয়ে স্থানীয় চরলক্ষীপুর আশ্রায়ণ প্রকল্পে বহুদিন ধরে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে উৎ পেতে থাকা সুযোগ সন্ধানী রিপন ও তার সহযোগী জামাল সুযোগ বুঝে ২৬ সেপ্টেম্বর রাতে তাদের থাকার কক্ষের পাশেই একটি পরিত্যক্ত কক্ষে জোরপূর্বক তুলে নিয়ে শিপন কিশোরিকে ধর্ষণ করে পালিয়ে যায়। তাঁকে পাহাড়া দেন তার বন্ধু জামাল।
বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় একটি প্রভাবশালী মহল এই নিয়ে বিভিন্ন তালবাহানা সৃষ্টি করে। এবং নানান রকম হুমক-ধমকী দিতে থাকে। এই কারণে আইনী সহযোগিতা নিতে পারছিল না নির্যাতিতার পরিবার। স্থানীয় একটি প্রভাবশালী মহলের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অবশেষে নির্যাতিতার পরিবার অনেক চড়াই উৎরাই শেষে আজকে মঙ্গলবার থানায় মামলা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।
