আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিহাব (২৫) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহম্পতিবার সকালে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লস্করদী এলাকায় সিহাব নানার বাড়িতে একটি বিল্ডিংয়ে মছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সিহাব উপজেলার দুপ্তারা ইউনিয়নের সৎভান্দি এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে। সিহাব ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত কমার্স কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
মৃতের মামা আব্দুল কাদির বলেন, ভাগিনা সিহাব ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত কমার্স কলেজের ছাত্র ছিল। সে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নানা বাড়ি লস্করদীতে ফিরে আসে। তার বাবা নাছির উদ্দিনের মৃত্যুর পর থেকে সে তার মায়ের সঙ্গেই নানা বাড়িতেই থাকতো।
আড়াইহাজার থানার এসআই মোঃ আলী বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সঠিক কোনো কারণ জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
