আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মোঃ শাকিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ আড়াইহাজারের গোপালদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিব স্থানীয় গোপালদী এলাকার বাদলের ছেলে।
জানা গেছে, নিহত শাকিব বাড়ির পাশে একটি মাঠে খেলা করছিল। হঠ্যাৎ সে নিখোঁজ হয়ে পড়ে। পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে পাশে একটি ডোবার পানিতে সে ভেসে উঠে।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আরিফ ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন। প্রিয় সন্তানকে হারিয়ে শাকিবের মা ও বাবা প্রায় পাগলের মতো হয়ে আছে।
