দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

এক লাখ টাকা আর্থিক সহযোগিতা

0 57

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে পুম্পা আক্তার নামে এক কিশোরিকে এক লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছেন স্থানীয় সাতগ্রাম ইউপির চেয়ারম্যান অদুদ মাহমুদ। তিনি মঙ্গলবার আর্থিক সহযোগিতার চেক তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। পুম্পা স্থানীয় পুরিন্দা এলাকার লায়েজ মিয়ার মেয়ে। টনসিল থেকে ওই কিশোরি ক্যান্সের আক্রান্ত হয়ে পড়েন। তাকে ঢাকার ‘আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল’ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি অধ্যাপক ও অবসরপ্রাপ্ত কর্নেল ডা. ইউসূফ আলী তত্ত¡বধানে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়াও সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া অপু নামে এক কলেজ ছাত্রের পরিবারকেও এক লাখ টাকা আর্থিক সহযোগিতা করেন চেয়ারম্যান অদুদ। অপু স্থানীয় মাতাইন এলাকার বাসিন্দা। অদুদ বলেন, দু’টি পরিবারকে আর্থিক সহযোগিতা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মানুষের জন্যই মানুষ। একজন ব্যক্তি একটি পরিবারের সম্পদ। তাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন থাকে। আমি পুম্পা আক্তারের জন্য দোয়া করছি তাকে যেন আল্লাহ সুস্থ্য করে দেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More