
ওমর ফারুক (শামীম), ইউরোপ প্রতিনিধি: পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আয়োজনে এনটিভি ইউরোপ পরিবারের সাথে এক মত বিনিময় সভা ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। ২৪ জুলাই সোমবার স্থানীয় সময় রাত ৯.৩০ মিনিটে লিটন টার্কিস গ্রীল এর অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা শুরু হয়।
উক্ত মতবিনিময় সভায় অংশ নিয়েছেন এনটিভি ইউরোপে সম্মানিত সিইও সাব্রিনা হোসাইন ও ডিরেক্টর মোস্তফা সারওয়ার ।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদের সঞ্চালনায় বর্তমান সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ আহম্মেদ প্রিন্স, এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এফ.আই রনি, এনটিভি ইউরোপ পরিবারের মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, এনটিভি ইউরোপ এর হেড অব নিউজ চয়ন সামি, মোঃ রাসেল, এনটিভি ইউরোপ দর্শক ফোরামের হুমায়ন কবির জাহাঙ্গীর, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ তানভীর, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক সমির দেব নাথ, সদস্য সজিব, আরিফ,শামীম সহ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্যদের পরিবার বর্গ।
প্রেসক্লাবের আতিথিয়েতায় মুগ্ধ হয়ে এনটিভি ইউরোপের সিইও সাব্রিনা হোসাইন বলেন, পর্তুগাল এসে তার মনে হচ্ছে তিনি যেন মামার বাড়িতে বেড়াতে এসেছেন।
প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ বলেন, ইউরোপের অনেক দেশে বাংলাদেশিদের প্রেসক্লাব নিয়ে অনেক মতবিরোধ ও বিভক্তি থাকলেও প্রতিষ্ঠার পর থেকে পর্তুগাল বাংলা প্রেসক্লাব সবার সহযোগিতা ও মতামতের ভিত্তিতে এখনো মতবিরোধ ও বিভক্তিকে পিছনে ফেলে সততা, একতা ও ঐক্যের ভিত্তিতে সাহসী কলম সৈনিকদের নিয়ে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ঐক্য বজায় রাখার জন্য সকলের সহমর্মিতা ও সহযোগিতার আহবান জানান।
মতবিনিময়ের সময় পর্তুগাল বাংলা প্রেসক্লাব ও এনটিভি ইউরোপ একে অপরের পাশে থেকে সবসময় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
নৈশভোজ শেষে ক্লাবের সহ সভাপতি এফ আই রনি খালি গলায় গান গেয়ে অনুষ্ঠানের সবাইকে মুগ্ধ করেন।
