জাগো বাংলাদেশ ডেস্কঃ
গাজীপুরের টঙ্গীতে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক। গত শনিবার বিকালে তার মৃত্যু হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চিকিৎসক নাজিম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় অধ্যাপক ফারুকের। রবিবার সকালে তার নমুনা পরীক্ষায় জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
অন্যদিকে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান নিহত শিক্ষক আনিসের পরিবারের বরাত দিয়ে জানান, কয়েকদিন যাবত জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন শিক্ষক আনিস। শনিবার সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকের চেম্বারে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। রাতে তার অবস্থার অবনতি হলে ভোরে মৃত্য হয় তার যান। রবিবার সকালে হাজী কছিম উদ্দিন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা তার দাফন সম্পন্ন করেন।
