নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শিল্প কারখানায় কর্মসংস্থানের সুযোগ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্র (সিআরপি) ও শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আবু কাউছার সুমন, সিআরপির সমাজ উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফি উল্লাহ, প্রকল্প কর্মকর্তা নুপুর গমেজ, সুইড স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার, শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লাভলী সুলতানা খানম, প্রধান শিক্ষক সাবিনা আক্তার, স্কুলের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সিআরপি থেকে প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ বিষয়ে অতিথিবৃন্দ বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ।
