দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কাউন্সিলর বাবুর সহযোগীদ্বয় ইয়াবাসহ গ্রেফতার

0 59

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর সহযোগীদ্বয় জাহিদুর রহমান সজিব, মোঃ পারভেজকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের জল্লাপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে সজিব ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে পারভেজ।

নারায়ণগঞ্জের জল্লারপাড় আমহাট্রা এলাকা থেকে ১০০ পিছ ইয়াবাসহ সজিবও পারভেজকে গ্রেফতার করেন। জানা গেছে, সজিব ও পারভেজকে গ্রেফতারের সংবাদ পেয়ে কাউন্সিলর বাবু ঘটনাস্থলে অবস্থান করেন। পরে পুলিশ বাবুকে জানান তাদের সাথে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। পরে বাবু স্থান ত্যাগ করেন।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামন এ ঘটনায় “দৈনিক জাগো বাংলাদেশ”কে জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জেলা আদালতে পাঠানো হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More