দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কাজে গাফলতি হলে কাজ দেয়া হবে না–এমপি মোহন

0 51

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

শিবপুর – দুলালপুর – লাখপুর সড়কের সংস্কার কাজের পরিদর্শন করেন শিবপুরের রাস্তার সংস্কার কাজে কোন প্রকার গাফিলতি, নিম্নমানের কাঁচামাল ব্যবহার, কিংবা কাজের ধরন নিম্নমানের হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী এমপির।

- Advertisement -

তিনি আরো বলেন,গুণগত মান বজায় রেখে সড়কের কাজ করতে হবে। এতে যদি দলীয় নেতাকর্মী অথবা আমার পরিবারের সদস্যরা ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে তাৎক্ষণিকভাবে আমাকে অবগত করবেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরেও যদি ঠিকাদার নিম্নমানের কাজ করে তাহলে উক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে কোন ধরনের সরকারি কাজে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

আজ শুক্রবার, সকালে সংসদ সদস্য মোহন রাস্তার সংস্কার কাজের বিভিন্ন দিক পরিদর্শন শেষে এসব কথা বলেন। তিনি
শিবপুর – দুলালপুর – লাখপুর সড়কের সংস্কার কাজের পরিদর্শন শেষে স্থানীয় লোকজন নিয়ে বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতির খোজখবর নেন। হুশিয়ারী দিয়েছেন উপস্থিত ঠিকাদারদেরও। কাজ ভাল না হলে আগামীতে কাজ দেয়া হবে না।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More